[বাংলা] ভবিষ্যতের পথে স্ক্র্যাচ - স্ক্র্যাচ ক্যাম্প ২০২৬ ----- সময়ের অভিযানে স্ক্র্যাচ ক্যাম্পের দ্বিতীয় সপ্তাহে স্বাগতম! অতীত ঘুরে দেখার পর এবার সময় ভবিষ্যতের দিকে এক বিশাল লাফ দেওয়ার। সিটবেল্ট বেঁধে নিন, কারণ আমরা চলেছি এমন এক সময়ে, যা এখনো আসেনি! সেখানে আমাদের জন্য কী অবিশ্বাস্য দৃশ্য অপেক্ষা করছে? শহরগুলো কি আকাশে ভাসবে? মানুষ কি পানির নিচে বা দূরবর্তী গ্রহে বসবাস করবে? কী নতুন প্রাণী, রোবট, খেলা বা আবিষ্কার তখন থাকবে? আপনি দশ বছর পরের পৃথিবী কল্পনা করুন বা এক হাজার বছর পরের—এটাই আপনার সুযোগ এমন একটি ভবিষ্যৎ তৈরি করার, যেটি আপনি দেখতে চান, কিংবা এমন এক সম্পূর্ণ অপ্রত্যাশিত ভবিষ্যতের কল্পনা করার! শুরু করার জন্য কিছু ধারণা খুঁজছেন? - একটি ভবিষ্যতের শহর ডিজাইন করুন। - নতুন কোনো রোবট বা প্রযুক্তিনির্ভর সহায়ক সঙ্গী আবিষ্কার করুন। - অন্য একটি গ্রহকে কেন্দ্র করে একটি গেম তৈরি করুন। - ভবিষ্যতের একজন মানুষের দৈনন্দিন জীবন নিয়ে একটি অ্যানিমেশন বানান। - ভবিষ্যতের কোনো যানবাহন বা পরিবহন ব্যবস্থা তৈরি করুন। - কল্পনা করুন, ভবিষ্যতে মানুষ কী ধরনের নতুন খেলা খেলতে পারে। - আগামী এক হাজার বছরের আবিষ্কারগুলো নিয়ে একটি ইন্টারঅ্যাকটিভ জাদুঘর তৈরি করুন। - ভবিষ্যতের একটি স্কুল, বাড়ি বা খেলার মাঠ ডিজাইন করুন। - ভবিষ্যৎ থেকে আসা কারও সঙ্গে দেখা হওয়ার গল্প বলুন। মনে রাখবেন, এগুলো শুধু কিছু ধারণা! আপনি চাইলে নিজের নতুন ভাবনা নিয়ে কাজ করতে পারেন বা স্টুডিওতে থাকা প্রকল্পগুলো থেকে অনুপ্রেরণা নিতে পারেন। তাহলে, আপনি কী তৈরি করবেন? =^..^=