[বাংলা] অতীতের এক ঝলক — স্ক্র্যাচ ক্যাম্প ২০২৬ ----- স্ক্র্যাচ ক্যাম্প: সময়ের অভিযানের প্রথম সপ্তাহে স্বাগতম! এই সপ্তাহে আমরা আমাদের টাইম মেশিন চালু করে ছুটে চলব অতীতের পথে, যেখানে ইতিহাসের নানা অধ্যায় ঘুরে দেখব এবং বহু আগে ঘটে যাওয়া অসাধারণ মুহূর্তগুলোর সাক্ষী হব। ডাইনোসরের পৃথিবী ঘুরে দেখো, প্রাচীন সভ্যতায় ভ্রমণ করো, কিংবদন্তির রাজ্য আবিষ্কার করো, রহস্যময় ধ্বংসাবশেষে ঘুরে বেড়াও, বিখ্যাত অভিযাত্রীদের সঙ্গে দেখা করো, ইতিহাস বদলে দেওয়া আবিষ্কারগুলোর জন্মমুহূর্ত প্রত্যক্ষ করো, কিংবা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে আসা গল্পগুলোর ভেতর ডুবে যাও। অতীতের অগণিত মুহূর্ত তোমার আবিষ্কারের অপেক্ষায় রয়েছে। এখন শুধু একটি প্রশ্ন—তুমি কোথায়, আর তার চেয়েও গুরুত্বপূর্ণ, *কখন* যেতে চাও? শুরু করার জন্য কিছু ধারণা চাই? - অতীতে সময়ভ্রমণ নিয়ে একটি অ্যানিমেশন তৈরি করো। তুমি কোথায় গেলে, আর কী কী দেখলে? - প্রাচীন যুগকে কেন্দ্র করে একটি গেম বানাও। - কোনো কিংবদন্তির নায়ক, শিল্পী বা ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে একটি ইন্টারঅ্যাকটিভ গল্প তৈরি করো। - ইতিহাসের তোমার প্রিয় যুগকে নিয়ে একটি ইন্টারঅ্যাকটিভ জাদুঘর ডিজাইন করো। - এমন একটি গেম বানাও, যেখানে সময়ভ্রমণকারীরা ডাইনোসরের হাত থেকে পালানোর চেষ্টা করে। - কোনো প্রাচীন উদ্ভাবকের জীবনের একটি দিন নিয়ে অ্যানিমেশন তৈরি করো। - কোনো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার একটি ইন্টারঅ্যাকটিভ টাইমলাইন তৈরি করো। - একটি হারিয়ে যাওয়া সভ্যতা কল্পনা করে তার সংস্কৃতি, আবিষ্কার ও ঐতিহ্য তুলে ধরো। - প্রাচীন ধ্বংসাবশেষে গুপ্তধন খোঁজার একটি অভিযান তৈরি করো। - জীবাশ্ম, দুর্গ, পিরামিড বা প্রাচীন মানচিত্র থেকে অনুপ্রাণিত হয়ে শিল্পকর্ম তৈরি করো। মনে রেখো, এগুলো শুধু কিছু প্রস্তাবনা! তুমি চাইলে সম্পূর্ণ নিজের নতুন ধারণা নিয়ে কাজ করতে পারো, অথবা স্টুডিওতে থাকা প্রকল্পগুলো থেকে অনুপ্রেরণা নিতে পারো। তাহলে, তুমি কী তৈরি করবে? =^..^=