[বাংলা] পৃথিবী দিবস ২০২৬ ----- সবাইকে পৃথিবী দিবসের শুভেচ্ছা! পৃথিবী দিবস হলো আমাদের গ্রহকে উদযাপনের একটি বৈশ্বিক বার্ষিক দিন এবং এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই মিলে পৃথিবীকে রক্ষা করতে পারি। প্রতি বছর ২২ এপ্রিল, ১৯০টিরও বেশি দেশের মানুষ পৃথিবীর জন্য পদক্ষেপ নিতে একত্রিত হয়। পৃথিবী দিবস ২০২৬-এর থিম হলো “আমাদের শক্তি, আমাদের পৃথিবী”, যা নবায়নযোগ্য শক্তির ওপর গুরুত্ব দেয় এবং সারা বিশ্বের মানুষকে একসাথে হয়ে একটি পরিষ্কার ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে উৎসাহিত করে। অন্যদের শেখানো, সৃজনশীলভাবে চিন্তা করা, বা সামাজিক কার্যক্রমে অংশ নেওয়া—এই সব উপায়ে আমরা সবাই পরিবর্তন আনতে পারি! এই বছর উদযাপনের অংশ হিসেবে, আমরা আপনাকে পৃথিবী দিবস সম্পর্কিত প্রজেক্ট তৈরি করে এখানে স্টুডিওতে শেয়ার করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি! শুরু করার জন্য কিছু আইডিয়া খুঁজছেন? - পৃথিবী দিবস উদযাপনের জন্য একটি ইন্টার্যাকটিভ কার্ড ডিজাইন করুন - একটি গেম তৈরি করুন যেখানে নবায়নযোগ্য শক্তি দিয়ে একটি শহর চালানো হয় - একটি অ্যানিমেশন বানান যা দেখায় ছোট ছোট কাজ কীভাবে বড় পরিবর্তন আনতে পারে - এমন একটি ইন্টার্যাকটিভ প্রজেক্ট তৈরি করুন যেখানে সিদ্ধান্তের ওপর পৃথিবীর স্বাস্থ্যের পরিবর্তন হয় - আপনার স্বপ্নের পরিবেশবান্ধব শহর বা বিশ্ব ডিজাইন করুন - পৃথিবীর দৃষ্টিকোণ থেকে একটি গল্প লিখুন - এমন একটি গেম বানান যেখানে আপনি সমুদ্র, বন বা শহর পরিষ্কার করেন - নিজের নবায়নযোগ্য শক্তির উৎস উদ্ভাবন করুন এবং দেখান এটি কীভাবে কাজ করে - আর্ট, মিউজিক বা গল্পের মাধ্যমে পৃথিবী আপনার কাছে কী বোঝায় তা প্রকাশ করুন - “আমাদের শক্তি, আমাদের পৃথিবী” থিমটি নিয়ে একটি প্রজেক্ট তৈরি করুন মনে রাখবেন, এগুলো শুধু কিছু পরামর্শ! আপনি নিজের আইডিয়াও তৈরি করতে পারেন অথবা স্টুডিওর অন্যান্য প্রজেক্ট থেকে অনুপ্রেরণা নিতে পারেন। নিচে পৃথিবী দিবস সম্পর্কে আরও তথ্য দেওয়া আছে। আপনি কী তৈরি করবেন? =^..^= - - - - FAQ পৃথিবী দিবস কী? পৃথিবী দিবস হলো পৃথিবী উদযাপন এবং পরিবেশ রক্ষার প্রতি সমর্থন জানানোর একটি বার্ষিক অনুষ্ঠান। এটি প্রতি বছর ২২ এপ্রিল পালন করা হয়, যা ১৯৭০ সালে আধুনিক পরিবেশ আন্দোলনের সূচনার বার্ষিকী হিসেবে চিহ্নিত। এই বছরের থিম কী? এই বছরের থিম হলো “আমাদের শক্তি, আমাদের পৃথিবী”, যা বিশ্বজুড়ে মানুষকে নবায়নযোগ্য শক্তির পক্ষে একত্রিত হতে এবং ২০৩০ সালের মধ্যে পরিষ্কার বিদ্যুৎ উৎপাদন তিনগুণ বাড়ানোর লক্ষ্যে কাজ করতে আহ্বান জানায়। আমি কীভাবে অংশ নিতে পারি? পৃথিবী উদযাপন এবং পরিবেশ সচেতন হওয়ার অনেক উপায় রয়েছে। কিছু প্রস্তাবনা: - জ্ঞানই শক্তি — আপনি ছাত্র, যুব নেতা বা কৌতূহলী যে-ই হন না কেন, পরিবেশ সম্পর্কে জানুন, সচেতনতা ছড়ান এবং অন্যদের অনুপ্রাণিত করুন - গাছ লাগানো বা পুনর্ব্যবহার শেখার মতো কাজ করুন - আপনার কণ্ঠ ব্যবহার করে অন্যদের পৃথিবী রক্ষার গুরুত্ব বোঝান - সমুদ্র, নদী, হ্রদ, পার্ক, রাস্তা ইত্যাদি পরিষ্কার রাখতে সাহায্য করুন আপনি আর কী কী উপায়ে সাহায্য করতে পারেন? সেই বিষয়ে একটি প্রজেক্ট তৈরি করে আমাদের সাথে শেয়ার করুন! আরও কোথায় জানতে পারি? এই স্টুডিওর প্রজেক্টগুলো দেখুন অথবা পৃথিবী দিবসের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন: https://www.earthday.org/earth-day-2026