[বাংলা] আপনি কি কখনো ভেবে দেখেছেন, কীভাবে মেশিনগুলো প্রাণ পায়? অথবা কীভাবে একটি সাধারণ সুইচ পুরো একটি সিস্টেমকে চালু করতে পারে? এই Scratch Design Studio-তে আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি শক্তি, প্রযুক্তি এবং মেশিনের জগৎ অন্বেষণ করতে! একটি প্রজেক্ট তৈরি করুন যেখানে দেখানো হবে কীভাবে কিছু “পাওয়ার আপ” হয়। সেটা হতে পারে একটি রোবট, একটি সার্কিট, কোনো গ্যাজেট, অথবা আপনার নিজের কল্পিত ভবিষ্যৎ আবিষ্কার। আপনি অ্যানিমেশন, ধাপে ধাপে ব্যাখ্যা, অথবা মজার চরিত্র ব্যবহার করে দেখাতে পারেন কীভাবে শক্তি প্রবাহিত হয় এবং জিনিসগুলো কাজ শুরু করে। আপনি অন্যদের শেখান বা নিজে পরীক্ষা-নিরীক্ষা করুন—এটাই আপনার সুযোগ আপনার আইডিয়াগুলোকে জীবন্ত করে তোলার, একেকটি স্পার্কের মাধ্যমে! শুরু করার জন্য কিছু আইডিয়া খুঁজছেন? * একটি ইন্টারঅ্যাকটিভ গেম তৈরি করুন যেখানে আপনি নিজের মেশিন বানাতে পারবেন * একটি গল্প তৈরি করুন যেখানে একটি শহর বা পৃথিবী “পাওয়ার আপ” হয়ে জীবন্ত হয়ে ওঠে * এমন একটি গেম প্রোগ্রাম করুন যেখানে ব্যবহারকারীরা তার বা অংশগুলো সংযুক্ত করে একটি সিস্টেম চালু করবে * একটি সহজ টিউটোরিয়াল তৈরি করুন যেখানে দেখানো হবে একটি রোবট কী কী করতে পারে * আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুতের গুরুত্ব এবং এর উদ্ভাবনী ব্যবহার নিয়ে একটি প্রজেক্ট তৈরি করুন * একটি আর্টওয়ার্ক আঁকুন যেখানে একটি প্রযুক্তিগত ডিভাইসে আপনার প্রিয় গেম দেখানো হচ্ছে মনে রাখবেন, এগুলো শুধুই কিছু পরামর্শ। আপনি চাইলে নিজের নতুন আইডিয়াও তৈরি করতে পারেন অথবা স্টুডিওতে থাকা অন্য প্রজেক্ট থেকে অনুপ্রেরণা নিতে পারেন! আপনার প্রজেক্টটি এই স্টুডিওতে যুক্ত করতে চাইলে, দয়া করে একটি মন্তব্যে আপনার প্রজেক্টের লিংকটি পোস্ট করুন। প্রজেক্টের পেজে থাকা ‘Copy Link’ বোতামে ক্লিক করে আপনি লিংকটি পেতে পারেন। এই বোতামটি আপনার প্রজেক্টের Notes and Credits অংশের নিচে অবস্থিত। দয়া করে একটি মাত্র প্রজেক্ট জমা দিন, যা এই Design Studio শুরু হওয়ার এক মাসের বেশি আগে শেয়ার করা হয়নি (এই স্টুডিওটি ২৬ জানুয়ারি, ২০২৬-এ শুরু হয়েছে, তাই ২৬ ডিসেম্বর, ২০২৫-এর পরে তৈরি প্রজেক্টগুলো যুক্ত করা যাবে)। যদি ওই তারিখের পরে আপনার থিম অনুযায়ী কোনো প্রজেক্ট না থাকে, তাহলে আপনি নতুন একটি প্রজেক্ট তৈরি করে জমা দিতে পারেন! সব প্রজেক্ট অবশ্যই কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে এবং সব বয়সের জন্য উপযুক্ত হতে হবে। আপনার প্রজেক্ট যুক্ত হতে কিছুটা সময় লাগতে পারে। দয়া করে ধৈর্য ধরুন, আমরা পুরোনো থেকে নতুন ক্রমানুসারে প্রজেক্টগুলো যুক্ত করি যাতে সবগুলো দেখা যায়। তাই একই প্রজেক্ট বারবার পোস্ট করার প্রয়োজন নেই! --- SDS (Scratch Design Studio) হলো একটি থিমভিত্তিক স্টুডিও, যেখানে Scratch ব্যবহারকারীরা বর্তমান থিম অনুযায়ী প্রজেক্ট জমা দিতে পারে, যদি তা উপরের শর্তগুলো পূরণ করে। --- আপনার কি ভবিষ্যতের কোনো Design Studio-এর জন্য আইডিয়া আছে? নিচের স্টুডিওতে যান, স্টুডিওর বিবরণ পড়ুন, তারপর এখানে একটি প্রজেক্টের মাধ্যমে আপনার আইডিয়াটি জমা দিন: https://scratch.mit.edu/studios/93627/ --- Scratch Design Studio সম্পর্কে কোনো প্রশ্ন আছে? তাহলে Scratch Wiki-র এই আর্টিকেলটি দেখে নিন: https://en.scratch-wiki.info/wiki/SDS --- SDS-এর আপডেট, নতুন কিউরেটর এবং আরও অনেক কিছু জানতে এই স্টুডিওটি দেখুন! --- SDS স্টুডিওগুলো Youth Leadership Lab-এর Mentor Program-এর সদস্যদের সহযোগিতায় তৈরি করা হয়। এই স্টুডিওটির ডিজাইন করেছেন: , , , , , , , , বিবরণ: থাম্বনেইল: ---